পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন হাউজ অনার এসোসিয়েশন পলাশ এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ তারিখ) পবিত্র ২৩ রোজা উপলক্ষে বিকেলে পলাশ ওয়াপদা গেইট নতুন বাজার রোড মোড়ে এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রায় ২০০ জন রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. শাহান উল্লাহ এবং কোষাধ্যক্ষ মো. মঞ্জুর ভূইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পবিত্র রমজানের শিক্ষা হলো মানবতা, সহমর্মিতা ও ভাগাভাগির চেতনা। সেই লক্ষ্য থেকেই অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।



