সোমবার,২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎ করেন। বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, মানিলন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিলাদি যাচাই সংক্রান্তে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে অবগত করেন। এ ক্ষেত্রে তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পীরগঞ্জে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে ‘টিএস কর্মসূচি’ অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে