রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) প্রার্থীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ ‘টিএস কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিটি যৌথভাবে পরিচালনা করেন খায়রুল আজম বিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী ও সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। সভায় আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা, দায়িত্বশীলতা বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং নির্বাচনী কার্যক্রম সফলভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ ১৫টি ইউনিয়ন থেকে দলটির মনোনীত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।




