পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণে দুই দিনব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ চৈত্র ১৪৩২ বাংলা, ইংরেজি ২ ও ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার ও শুক্রবার) এ উৎসব অনুষ্ঠিত হবে।
উক্ত মহোৎসবটি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাথুয়া শাখা সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে বাথুয়া শাখা সৎসঙ্গ উৎসব উদযাপন পরিষদ-২০২৬ খ্রিস্টাব্দ।
আয়োজকদের সূত্রে জানা যায়, মহোৎসব উপলক্ষে বিনয়ী প্রার্থনা, যুব ও মাতৃ সম্মেলন, মঙ্গল শোভাযাত্রা,সত্যানুসরন পাঠ, গীতা পাঠ, ঠাকুর পূজা, দীক্ষাদান,মহতী ধর্মসভা,লীলা কীর্তন,ভক্তিমূলক সঙ্গীতাঞ্জলি, নাটক সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ ও সৎসঙ্গীরা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন চৌধুরী (সহ-প্রতি ঋত্বিক) এবং সাধারণ সম্পাদক শ্রী প্রিয়তোষ দাশ (ধন), অর্থ সম্পাদক শ্রী দয়াল দাশ (ধল), যৌথভাবে এ আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, এ মহোৎসবটি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ ও নাম প্রচার এবং ভক্তদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর আয়োজনকে সফল করতে আপনি / আপনারা সকলে আমন্ত্রিত।



