বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রীন ফিল্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত গ্রীন ফিল্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘দোয়া ও বিদায় অনুষ্ঠান’ অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি পালিত হয়। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় চত্বর রঙিন ব্যানার, ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয়।

জনাব মুহাঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মোগরপাড়া ডিগ্রী কলেজ, নবাবগঞ্জ, দিনাজপুর। স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং গ্রীন ফিল্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উপদেষ্টা জনাব হাছান মো: ছালাহ্ উদ্দিন (মাছুম)।

 প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো: খলিলুর রহমান।

অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মো: হারুনর রশীদ, উপাধ্যক্ষ, মোগরপাড়া ডিগ্রী কলেজ। জনাব মো: সাহানুজ্জামান, প্রধান শিক্ষক, হলাইজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জনাব মো: সাদেক আলী, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জিয়া প্রজন্ম দল, দিনাজপুর জেলা শাখা। জনাব মো: আবু হাসান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা যুবদল।

বক্তারা তাদের বক্তব্যে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এসএসসি পরীক্ষায় নিষ্ঠার সাথে অংশগ্রহণ করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষা জীবনের এই স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আগামীর ভিত্তি তৈরি করে দেয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা ও সুস্বাস্থ্য এবং বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন