বুধবার,১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, শ্রম ও জনশক্তি খাতে সহযোগিতায় জোর

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দোহায় সরকারি সফরের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রম ও জনশক্তি খাতে সহযোগিতায় জোরদার করা হয়েছে।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। এর মধ্যে শ্রম খাতে সহযোগিতা, বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

দুই পক্ষই শ্রম ও জনশক্তি খাতে বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন