হঠাৎ করেই গতকাল ২০ জুলাই ২০২৬ ইং বিকাল ৪ ঘটিকা থেকে তালাবদ্ধ অবস্থায় দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া শ্রী শ্রী কেন্দ্রীয় শান্তিবন মহাশ্মশান এর প্রবেশদ্বার। দুর দুরান্ত থেকে আগত ভক্ত বৃন্দরা এসে রোদ বৃষ্টি মাথায় নিয়ে প্রবেশদ্বারে দীর্ঘ সময় অপেক্ষমান থাকতে দেখা যায়। আবার কেউ কেউ তিক্ত মনে ফিরে যায় আপন ঠিকানায়। এমত অবস্থায় লোকনাথ সেবা আশ্রমের কর্তব্যরত শ্রী আশীষ ব্রহ্মচারীর সাথে কথা বলে জানা যায়। আত্ম নিরাপত্তা জনিত কারণে তালা বদ্ধ রাখা হয়েছে আশ্রমের প্রবেশদ্বার। এবং নিরাপত্তাহীনতার চরম অভাবে ভুগছেন শ্রী আশীষ ব্রহ্মচারী ও পূজারী স্বপন ভট্টাচার্য। ওদের কথা মতো জানা যায়, যে কোন সময় তাদের মৃত্যু অনিবার্য। এর কারণ জানতে চাইলে আশীষ ব্রহ্মচারী বলেন বর্তমান সভাপতি বাবু হীরালাল সাহার চরম দায়িত্বহীনতা, দায়িত্বের অপব্যবহার ও প্রতিষ্ঠানের প্রতি সীমাহীন উদাসীনতার কারণেই আজকের এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে প্রতিনিয়ত চুরি ডাকাতি ছিনতাই সহ মাদক সেবীদের, মাদক সেবা, মাদক পাচার ও দেশীয় অস্ত্রের মহড়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। অবশেষে প্রতিষ্ঠানের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক লায়ন রাকেশ কুমার ঘোষ এর পরামর্শ ও সহযোগিতায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়। এ নিয়ে আশ্রমের ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে চরম আতঙ্ক ও গভীর গভীর ক্ষুব বিরাজ করছে।


