জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের উত্তর মকিচর হাফেজ মোড়সংলগ্ন জিনজিরাম নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।
পুলিশের কাছ থেকে জানা যাই যে, তাৎক্ষণিকভাবে মরদেহটিরে এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি এই নদীতে কীভাবে এসেছে বা কেউ মেরে রেখে গিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



