বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সিরাজগন্জ জেলা বিএনপির সহ সভাপতি ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সমন্বয়ক কে এম শরফুদ্দিন মন্জু।
রবিবার (৬ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
শরফুদ্দিন মন্জু বলেন, “বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু শুধু বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা নন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত।”
তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ইতোমধ্যে দোয়া ও প্রার্থনা করছেন।
শরফুদ্দিন মন্জু বলেন, “পরম করুণাময় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, তিনি যেন ইকবাল হাসান মাহমুদ টুকুকে দ্রুত সুস্থতা দান করেন, পূর্ণাঙ্গ রোগমুক্তি দেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন। একই সঙ্গে আমি দেশবাসী, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি তার জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আশা প্রকাশ করে বলেন, মহান আল্লাহর রহমতে ইকবাল হাসান মাহমুদ টুকু দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের মাঝে ফিরে আসবেন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।
জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।


