মঙ্গলবার,২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯ই মার্চ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহবুব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদরোগ ও বক্ষব্যাধি  বিশেষজ্ঞ ডাঃ মোঃ শাইখ মাহবুব সেতু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান, জুনিয়র কনসালটেন্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুভদীপ চন্দ্র। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন