জামালপুর শহরের ফৌজদারী মোড়স্থ কৃষি বাজার ব্যবসায়ী সমিতির ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে শেখ শাদী এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আনন্দ নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জুলাই )ফৌজদারী মোড়স্থ কৃষি বাজার ব্যবসায়ী কার্যালয়ে এই ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়। ফৌজদারী মোড়স্থ কৃষি বাজার ব্যবসায়ী মোট ৬৬ জন ভোটারের মধ্যে সভাপতি পদে শেখ শাদী গাজর মার্কা প্রতিকে ৫৫ টি ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শহীদুর ইসলাল পেপে মার্কা প্রতিকে ৬ ভোট পেয়ে পরাজিত হন । একই ভাবে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আনন্দ মাছ মার্কা প্রতিকে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী তোতা মিয়া মোরগ মার্কা প্রতিকে ৬ ভোট পেয়ে পরাজিত হন। এই নির্বাচনে ৩ জন ভোটার অনুপস্থিত ছিলেন এবং ২টি ভোট বাতিল গণ্য হয়।ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা বিএনপি নেতা মো: আব্দুল লতিফ এবং জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, হযরত শাহজামাল (র:) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ময়েন শেখ, কাউন্সিলর প্রার্থী ইপিআরসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পড়ে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপস্থিত সদস্যবৃন্দরা। এসময় বাজার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নব নির্বাচিত প্রতিনিধিরা।



