সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে লাশটি ভাসতে দেখা যায়। প্রাথমিক ভাবে মৃত্য ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।
চণ্ডিদাসগাতী ৬ নং ওয়ার্ডের মেম্বর রুহুল আমিন সজল বলেন, সকালে চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে লাশটি কিনারে আনলে দেখা যায় বয়স্ক এক বৃদ্ধ মরদেহ এটি। পরে পুলিশে খবর দেওয়া হয়। তাই এদের ধারণা রাতের কোন এক সময়ে অজ্ঞাত ব্যক্তিকে এখানে ফেলে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রোফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ সনাক্তের কাজ করা হচ্ছে। এটি কোন হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে দেশে চলমান একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা।




