আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে উল্লাপাড়া উপজেলার ২নং বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন শাহ আলম বিএসসি
সাবেক সভাপতি, ছাত্রদল,ধরইল উচ্চ বিদ্যালয় শাখা।সাবেক আহ্বয়াক,বাঙ্গালা ইউনিয়ন যুবদল।সাবেক আহ্বায়ক বাঙ্গালা ইউনিয়ন বিএনপি। সাবেক সাধারণ সম্পাদক বাঙ্গালা ইউনিয়ন বিএনপি। সদস্য,ম্যানেজিং কমিটি চেংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদস্য,ম্যানেজিং কমিটি, চেংটিয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। সেক্রেটারি, চেংটিয়া কবরস্থান কমিটি। সভাপতি, (উল্লাপাড়া তাড়াশ,সলংগা) আঞ্চলিক মৎস্য জীবি সংগঠন,
তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সকলের কাছেই একজন সুপরিচিত সৎ আদর্শিক ব্যাক্তি হিসাবে পরিচিত,তা ছাড়া তিনি পেশায় একজন শিক্ষক।
শাহ আলম (বিএসসি)বলেন জনগনের দোয়া ও ভালবাসা সমর্থন নিয়ে আগামী দিনে বাঙ্গালা ইউনিয়নের সার্বিক উন্নয়নমুলক কাজ করতে চান তিনি।শাহ আলম বিএসসিকে বলেন তিনি নির্বাচিত হতে পারলে তার ইউনিয়নে সন্তাস,মাদক চাদাবাজ মুক্ত একটি আদর্শিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবে,তিনি নিজেও একজন শিক্ষক তাই তিনি তার ইউনিয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা তথা শিক্ষার উপর গুরত্ব দিবেন।ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তিনি সমান ভাবে উন্নয়নমুলক কাজ করবেন।
শাহ আলম বিএসসি আরো জানান,সমাজে ন্যায় ও সত্যে ভাত্ববোধ বজায় রেখে সকল শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর আধুনিক বাঙ্গালা ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।ধনী গরীব নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
স্হানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়,নির্বাচনকে কেন্দ্র করে বাঙ্গালা ইউনিয়নে ব্যাপক আলোচনা শুরু হয়েছে,সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুন স্বচ্ছ ক্লিন ইমেজের ব্যাক্তিত্বের অধিকারী একজন সমাজ সেবক হিসাবে শাহ আলম বিএসসির নাম আলোচনায় রয়েছে।আসন্ন নির্বাচন ঘিরে ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
শাহ আলম বিএসসি বলেন তিনি জনগনের সমর্থন পেলে একটি স্বচ্ছ জনবান্ধব উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলবেন।



