ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার খালাজুড়া গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে প্রান গেল মোছা. তাবাসসুম খান (৩) নামে এক শিশুর। মৃত শিশু তাবাসসুম ঐ গ্রামের বাসিন্দা মো. আলী আশরাফ খানের কন্যা।
আজ শনিবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধান বশতঃ পুকুরের পানিতে ডুবে যায়। স্বজনরা উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



