মঙ্গলবার,২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভায় পুকুরে ডুবে এক কন্যা শিশু মারা গেছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার খালাজুড়া গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে প্রান গেল মোছা. তাবাসসুম খান (৩) নামে এক শিশুর।  মৃত শিশু তাবাসসুম ঐ গ্রামের বাসিন্দা মো.  আলী আশরাফ খানের কন্যা।
আজ শনিবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধান বশতঃ পুকুরের পানিতে ডুবে যায়।  স্বজনরা উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন