মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার জেলার পোস্টাল ভোটের বিবরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের পোস্টাল ভোটের বিবরণী প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, চারটি আসনেই পোস্টাল ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিএনপির প্রার্থীদের তুলনায় বেশি ভোট পেয়েছেন।

কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন ২৮ হাজার ৬৩০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ২২৬ জন। এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার জেলার রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান। পোস্টাল ভোটের ফলাফলে দেখা যায়, ৪ টি আসনে বিএনপির প্রার্থীরা পেয়েছেন মোট ৫ হাজার ২৯৪ ভোট আর জামায়াত প্রার্থীরা পেয়েছেন ১৪ হাজার ২৩৪ ভোট। অন্যান্য প্রার্থীরা পেয়েছেন ৬৯৮ ভোট।

পোস্টাল ব্যালেটে কে কতো ভোট পেলেন

কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন ৯ হাজার ৬৩৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৯০০ জন। এ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দীন আহমদ পেয়েছেন ২ হাজার ২৬১ ভোট। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ৪ হাজার ৪১৭ ভোট। এ আসনে আব্দুল্লাহ আল ফারুক ২ হাজার ১৫৬ ভোট বেশি পেয়েছেন।

কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে মোট পোস্টাল ভোটার ৪ হাজার ২১২ জন। ভোট দিয়েছেন ৩ হাজার ৮৫ জন। এ আসনে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ পেয়েছেন ৮৮৩ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ পেয়েছেন ২ হাজার ৭২ ভোট। এখানে ড. হামিদুর রহমান আজাদ ১ হাজার ১৮৯ ভোট বেশি পেয়েছেন।

কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন ১০ হাজার ৯১৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৭ হাজার ৬৫৫ জন। বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ হাজার ৫৮৯ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ৫ হাজার ৮০৮ ভোট। এ আসনে শহীদুল আলম বাহাদুর ৪ হাজার ২১৯ ভোট বেশি পেয়েছেন।

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন ৩ হাজার ৩৬৬ জন। ভোট দিয়েছেন ২ হাজার ৫৮৬ জন। বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ৫৬১ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী নূর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ হাজার ৯৩৭ ভোট। এখানে নূর আহমদ আনোয়ারী ১ হাজার ৩৭৬ ভোট বেশি পেয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,