বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ইভটিজিং ও মাদ্রাসা ছাত্রী অপহরণে জড়িত শ্যালক-দুলাভাই, মূল আসামি পলাতক

সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনাগাছা গ্রামে ইভটিজিং ও শিশু অপহরণের অভিযোগে মো. মোতাকাব্বির নামে এক কিশোরসহ তার দুলাভাই বাবু হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা মাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করে আসছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছোনাগাছা গ্রামের কোমল হকের ছেলে মোতাকাব্বির অল্প বয়সেই মাদকাসক্ত হয়ে পড়ে এবং নিয়মিত ইভটিজিংয়ের সঙ্গে জড়িয়ে যায়। তার সঙ্গে দুলাভাই বাবু হোসেনও এসব কাজে সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।
গত ২২ এপ্রিল একটি মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।
স্থানীয় অনুসন্ধানে মোতাকাব্বিরের বাবা কোমল হকের সম্পৃক্ততার অভিযোগও উঠে এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, মোতাকাব্বিরের বোন মোছা. কল্পনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমরা অপহরণের বিষয়টি জানি, এটি অন্যায় হয়েছে।”
ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত মোতাকাব্বির পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন