শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুর নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে আগুন

 টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বার ( ১৭ মার্চ) সন্ধায় উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় মাঠে দাড় করিয়ে রাখা গাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করে।
ওই  বিকেলে দুলাল চকদার  তার দলীয় লোকজন নিয়ে কয়েড়া আওয়ামী লীগ নেতা রুবেল মেম্বারের বাড়িতে ইফতার পার্টিতে অংশ গ্রহন করে। ইফতার চলাকালীন সময়ে কে বা কারা তার ব্যবহৃত প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে সটকে পড়ে।
দুলাল চকদার বলেন, আমি ইফতার করার সময় খবর পাই আমার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গাড়িটি সম্পুর্ন ভাবে পুড়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান বলেন,  উপজেলার কয়েড়া নামক স্থানে একটি গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন