টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবহেলা, অসতর্কতা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার দায়ে মেসার্স জাহিদ এন্ড সন্স-কে ১০,০০০ (দশ হাজার) টাকা ও প্রক্রিয়াকরণ সংক্রান্ত উপযুক্ত কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হওয়ায় তেলবাহী যানবাহনের চালককে একই আইনে ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার পৌর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাছান। এ সময় উপস্থিতি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো সাব্বির রহমান।
এ সময় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান অবহেলা, অসতর্কতা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার দায়ে উপজেলার পৌরসভার ফসলআন্দী এলাকার মেসার্স জাহিদ এন্ড সন্স-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড ও প্রক্রিয়াকরণ সংক্রান্ত উপযুক্ত কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হওয়ায় তেলবাহী যানবাহনের চালককে একই আইনে পৃথক মামলায় আরও ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।



