শনিবার,২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ ইমন নামের এক মাদক কারবারি গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ সোয়াত ইমন প্রামানিক(২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার নৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার ভদ্রপাড়া মহল্লার আব্দুর রউফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আজম।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে উপজেলার নৌবাড়িয়া এলাকা থেকে মাদক কারবারি সোয়াত ইমনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
ওসি জানান, এ ঘটনায় ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।শনিবার আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হবে । তিনি আরও জানান, এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন