মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ৩ বস্তা চায়না দুয়ারীজাল ধ্বংস

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুন এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারীজাল উপকরণ পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টায় ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।অভিযান চলাকালে নৌবাড়িয়া নতুন পাড়ার মৃত অনিলের ছেলে ব্যবসায়ী মিলন (৩৬)কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং সেখান থেকে ৩ বস্তা চায়না দুয়ারি জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/= (১ লক্ষ ৫০ হাজার) টাকা। পরে উপজেলা চত্বরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম ও ভাঙ্গুড়া থানা পুলিশের এস আই (নি:)এরশাদ আলী।
ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম জানান, দেশের জলজ সম্পদ সংরক্ষণ,মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন,আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এধরণের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দিল্লিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাদা পোশাক পরে পেটাচ্ছে পুলিশ: সমাজবাদী পার্টির নেতার দাবি

ভারতের দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাদা