শনিবার,১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ বললেন ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে অভিহিত করে বললেন, “সংসদের অধিকাংশ সদস্যই অতীতে গুম, আয়নাঘরে আটক, নির্যাতন, কারাবন্দি জীবন, নির্বাসন কিংবা ফাঁসির মঞ্চের মতো কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ৩৫০ জন সংসদ সদস্যের প্রায় ৯৯ শতাংশই কোনো না কোনোভাবে এসব নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অভিজ্ঞতাসম্পন্ন সংসদ বিশ্বের ইতিহাসেও বিরল।”

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দু এখন জাতীয় সংসদ। জনগণ চায় সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা এবং যুক্তি-তর্কের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বর্তমান সংসদের প্রতি মানুষের প্রত্যাশা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। তিনি দাবি করেন, এখন সংসদের প্রতিদিনের কার্যক্রম দেশের গ্রামাঞ্চলের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষও মোবাইল ফোনের মাধ্যমে পর্যবেক্ষণ করেন। ফলে সংসদ সদস্যদের প্রতিটি বক্তব্য, সিদ্ধান্ত ও আচরণ জনগণের নজরদারির মধ্যেই রয়েছে। তার মতে, জনগণ আশা করে নির্বাচিত প্রতিনিধিরা যুক্তিনির্ভর আলোচনা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেবেন, যা মানুষের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন