পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট

রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে,রোববার (৬ সেপ্টেম্বর)
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ অভিযান পরিচালনা করেন। উপজেলার দীঘলকান্দী ও বানেশ্বর মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের ধরতো  অভিযান পরিচালনা করা হয়।
এদিন অভিযানে মোট ৪ জনকে আটক করা হয়। আটককৃত প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়।অভিযানে পুঠিয়া থানা পুলিশ সহযোগিতা করেন।
আটককৃতরা হলেন-বানেশ্বর গ্রামের সিকান্দার আলীর পুত্র নাসির আলী, খুটিপাড়া গ্রামের নকির উদ্দিনের পুত্র মেহেদী হাসান ও হামিদের পুত্র রফিকুল ইসলাম ও দীঘলকান্দী গ্রামের আব্দুল মান্নানের পুত্র হাফিজুর রহমান রনি।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন,
যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৬১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

মঙ্গলবার  ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ