বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানী সংকটে ২০০ টাকা লিটার পেট্রোল বিক্রি: রাজিবপুরে তৈয়ুব আলীর সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ

কুড়িগ্রামের রাজিবপুরে জ্বালানী তেলের সংকটকে পুঁজি করে অবৈধভাবে পেট্রোলের মূল্য বৃদ্ধি করে বিক্রির অভিযোগ উঠেছে তৈয়ুব আলী নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
এলাকাবাসীর দাবি, তৈয়ুব আলীর জ্বালানী বিক্রির লাইসেন্স না থাকা সত্ত্বেও সিন্ডিকেট গড়ে তুলে জ্বালানী মজুদ করে রাখে এবং সংকটের সুযোগে অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রি করছে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় জ্বালানী টেলের তীব্র সংকট তৈরি হয়েছে, বিশেষ করে মোটরসাইকেল চালক, ট্রাকচালক, পিকআপ চালকরা মারাত্মক বিপাকে পড়েছেন। এই সুযোগে তৈয়ুব আলী সিন্ডিকেট অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রি করছে।
এ বিষয়ে জানার জন্য তৈয়ুব আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং উত্তর দিতে অস্বীকৃতি জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তৈয়ুব আলী “তেল শেষ” বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর ২০০ টাকা দরে বিক্রি শুরু করে। একইদিন রাতে জেরিকেনভর্তি তেল উচ্চমূল্যে কালোবাজারে পাচারের সময় সিন্ডিকেটের সদস্যরা এলাকাবাসীর হাতে ধরে পড়ে। পরে উত্তেজিত জনতা তেলসহ ব্যবসায়ীকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটি পর্যবেক্ষণ করেন। তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা না নিয়ে তিনি প্রতি লিটার পেট্রোল সরকার নির্ধারিত ১২০ টাকা দরে বিক্রি নির্দেশ দেন। তার উপস্থিতিতে জব্দকৃত তেল সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন