শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিচার শুরু আজ

জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেননের বিচার শুরু হবে আজ।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

প্যানেলের অপর সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন