কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎বেসরকারি উন্নয়ন সংস্থা নারী-এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভের উদ্যোগে এবং Climate Justice Resilience Fund (CJRF)-এর আর্থিক সহযোগিতা ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় ‘Community Action for Climate Justice and Networking’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‎নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাইল এন্ড ইনিশিয়েটিভ (নারী)’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন চেয়ারম্যান, এবং কুড়িগ্রাম
‎ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক,এম রশিদ আলী,
‎uss এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, আফাদ এর
‎সমন্বয়কারী কার্তিক চন্দ্র বর্মন ,পরিবেশ কর্মী আনোয়ার
‎ইসলাম ,বৃক্ষ প্রেমী জাহাঙ্গীর আলম রানা ,উলিপুর উপজেলা জলবায়ু পরিষদ এর সম্পাদক ইএসডিও প্রতিনিধি শোয়েব আলী।
‎আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কুড়িগ্রাম সিএসও হাব, চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার উইম্যান ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (WCAN), ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক-কুড়িগ্রাম, উলিপুর জলবায়ু পরিষদ, জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা)-কুড়িগ্রাম চ্যাপটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
‎আয়োজকদের প্রত্যাশা, কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের অধিকার, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার বিষয়গুলো নীতিনির্ধারকদের কাছে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৬১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

মঙ্গলবার  ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ