বুধবার,৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জের কাপাইসে মাদক মামলায় একজনের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কাপাইস এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম. কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা একটি মামলায় আসামি হযরত আলী শেখ (৪০), পিতা: হরমুজ আলী শেখ, সাং- কাপাইস, কালীগঞ্জ, গাজীপুরকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই কাজী ফিরোজ উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন মো. আলামিন ভূইয়া।
প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন