সাবেক সভাপতি উত্তরবঙ্গ ছাত্র ফোরাম,।সাবেক সভাপতি বড়কোয়ালীবেড় দাখিল মাদ্রাসা।
তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সকলের কাছেই একজন সুপরিচিত সৎ আদর্শিক ব্যাক্তি হিসাবে পরিচিত,তা ছাড়া তিনি পেশায় একজন আইনজীবি।
নুরে আলম সিদ্দিকী (এপিপি)বলেন জনগনের দোয়া ও ভালবাসা সমর্থন নিয়ে আগামী দিনে বড়পাঙ্গাসী ইউনিয়নের সার্বিক উন্নয়নমুলক কাজ করতে চান তিনি।তা ছাড়া ও তার বাবা মরহম আব্দুল ওয়াহেদ মিয়া ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং তার হাত ধরেই বড়পাঙ্গাসী ইউনিয়নে সে সময় ব্যাপক উন্নয়ন হয়।নুরে আলম সিদ্দিকী বলেন তিনি নির্বাচিত হতে পারলে তার ইউনিয়নে সন্তাস,মাদক চাদাবাজ মুক্ত একটি আদর্শিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবে,তিনি নিজেও একজন আইনজিবি তাই তিনি তার ইউনিয়নেআইনের সু শাসন প্রতিষ্ঠা, স্কুল, কলেজ, মাদ্রাসা তথা শিক্ষার উপর গুরত্ব দিবেন।ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তিনি সমান ভাবে উন্নয়নমুলক কাজ করবেন।
এদিকে বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু কালাম আজাদ শক্ত অবস্হানে রয়েছেন,তিনি বিএনপি দলের একজন ত্যাগী নির্যাতিত নেতা,দলের জন্য জেল জুলুম ও অনেক মামলার স্বীকার হয়েছে তার তৃনমুলের সাথে আত্বার বন্ধন,কর্মীদের বিপদে আপদে সব সময় ছায়ার মতো পাশে থাকেন
আবু কালাম আজাদ জানান,সমাজে ন্যায় ও সত্যে ভাত্ববোধ বজায় রেখে সকল শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর আধুনিক বড়পাঙ্গাসী ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।ধনী গরীব নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
স্হানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়,নির্বাচনকে কেন্দ্র করে বড়পাঙ্গাসী ইউনিয়নে ব্যাপক আলোচনা শুরু হয়েছে,সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুন স্বচ্ছ ক্লিন ইমেজের ব্যাক্তিত্বের অধিকারী একজন সমাজ সেবক হিসাবে নুরে আলম সিদ্দিকীর,আবু কালাম আজাদ,এম এ আশরাফুলের নাম আলোচনায় রয়েছে।আসন্ন নির্বাচন ঘিরে ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
আশরাফুল আলম বলেন তিনি জনগনের সমর্থন পেলে একটি স্বচ্ছ জনবান্ধব উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলবেন।
আগামী স্হানীয় সরকার নির্বাচনে বড়পাঙ্গাসী ইউনিয়নে সরেজমিনে যেটা বুঝা যাচ্ছে নুরে আলম সিদ্দিকী, আবু কালাম আজাদ,এম এ আশরাফুলের মধ্যে যে কোন এক জন নির্বাচিত হবে,এ ছাড়া ও ভোট প্রচারনা বা মাঠের প্রচারনায় আরো অনেক প্রার্থী রয়েছে,শাহিন উদ্দিন মন্ডল,বকুল হোসেন বকু,সাদ্দাম সরকার,ড.মোস্তফিজ.তারা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নে প্রতিশ্রতি নিয়ে জনগনের পাশে প্রচারনা চালাচ্ছে
সবার জন্য দোয়া ও শুভো কামনা রইলো




