বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ড্রোন হামলায় বাহরাইনে আহত ৩২

বাহরাইনের রাজধানী মানামার কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সি এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সি একজনের বয়স মাত্র দুই মাস।

 

প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে এমন কয়েকজন শিশু রয়েছে, যাদের অস্ত্রোপচার করতে হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব। রিয়াদ সতর্ক করে বলেছে, ইরান যদি আরব দেশগুলোর বিরুদ্ধে এমন হামলা অব্যাহত রাখে, তাহলে তেহরানই এর ‘সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত’ হবে।

সোমবার (৯ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের বিশাল শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত চারটি ড্রোন হামলার পর রিয়াদ তেহরানকে এই সতর্কবার্তা দিলো।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে এবং অন্যান্য উপসাগরীয়, আরব এবং ইসলামী দেশগুলোতে ইরানের ‘জঘন্য’ হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ‘বিমানবন্দর, তেল স্থাপনাসহ বেসামরিক স্থাপনাগুলোতে হামলা ‘নিরাপত্তা ও স্থিতিশীলতার হুমকি ছাড়া আর কিছুই নির্দেশ করে না। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

test123123

test123123