বুধবার,২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ জুন ঘিরে উত্তরায় বড় ধরনের নাশকতার ছক: নেপথ্যে আওয়ামী লীগের ‘পঞ্চ পাণ্ডব’

আসন্ন ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশকে বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার সুগভীর ব্লুপ্রিন্ট তৈরি করছে দলটির পলাতক নেতারা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই চক্রান্তের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারতের মাটি, যেখানে বসে সাবেক ও প্রভাবশালী বেশ কয়েকজন নেতা নিয়মিত গোপন বৈঠক ও রূপরেখা সাজাচ্ছেন।
গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান টার্গেট করা হয়েছে রাজধানীর প্রবেশদ্বার উত্তরা তথা ঢাকা-১৮ আসনকে। আর উত্তরাকে উত্তপ্ত করার এই মিশন বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে ৫ সদস্যের একটি বিশেষ সমন্বয়ক দল, যা স্থানীয় রাজনৈতিক মহলে ইতিমধ্যে আওয়ামী লীগের ‘পঞ্চ পাণ্ডব’ নামে পরিচিতি পেয়েছে।
এই ৫ নেতার তালিকা ও ভূমিকা নিচে তুলে ধরা হলো:
প্রধান সমন্বয়ক: ঢাকা-১৮ আসনের সাবেক বিতর্কিত এমপি হাবিব হাসান। ভারতে বসে পুরো পরিকল্পনার মূল  দিকনির্দেশনা দিচ্ছেন তিনি।
সহ-সমন্বয়ক: এই আসনের আরেক সাবেক এমপি খসরু চৌধুরী। মাঠে লোকবল জড়ো করার  জন্য অর্থায়ন ও  বিশেষ অ্যাসাইনমেন্ট রয়েছে তার ওপর।
মাঠ পর্যায়ে বাস্তবায়ন: সাবেক কাউন্সিলর আফসার উদ্দিন খান, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ এবং সাবেক কাউন্সিলর আনিসুর রহমা
ন নাঈম এই ৩ জনের উপর দায়িত্ব মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।
৫ থেকে ৭টি ‘গুপ্ত মিছিলের’ পরিকল্পনা:
সূত্র জানায়, ২৩ জুনের দিন উত্তরা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অন্তত ৫ থেকে ৭টি ঝটিকা বা গুপ্ত মিছিল বের করার সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই ছক সাজানো হয়েছে।
গঠন করা হয়েছে একাধিক উপ-কমিটি:
এই ‘পঞ্চ পাণ্ডব’-এর সরাসরি তদারকিতে উত্তরা ও এর আশপাশের ওয়ার্ডগুলোতে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। আত্মগোপনে থাকা সাবেক যুবলীগ, ছাত্রলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের ক্যাডারদের এসব উপ-কমিটিতে যুক্ত করে নির্দিষ্ট স্পট ও সময় ভাগ করে দেওয়া হয়েছে। এদের কাজ হবে অতর্কিত মিছিল বের করে ভাঙচুর করা এবং দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি জাহির করা।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং যেকোনো ধরনের নাশকতা নস্যাৎ করতে ঢাকা-১৮ আসনের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছ

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন