বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শমশেরনগরে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১

মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর এলাকায় পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ মাসুম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার বিকেল প্রায় ৫টার দিকে শমশেরনগর-চাতলাপুর সড়কে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক মাসুমের বাড়ি কুলাউড়া উপজেলার  নৌমুজা ইউনিয়নের আমতলা এলাকায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তার ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৫০০ প্যাকেট (১০ হাজার শলা) বিদেশি সিগারেট সহ সিএনজি মৌলভীবাজার থ ৪১২৪ জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধভাবে বিদেশি সিগারেট পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন । এ ঘটনায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শাহ আলম বলেন ৫০০ প্যাকেট (১০ হাজার শলা) বিদেশি সিগারেট সহ সিএনজি জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন