প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তিনটি বৃক্ষের চারা রোপণ করে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সেকেন্দার আলী,প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা জামাতের আমির ডাঃ মাও মহির উদ্দিন,ভাঙ্গুড়া থানার এসআই (নিঃ) মোঃ এরশাদ আলী প্রমুখ। কর্মসূচী চলাকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্নাঢ্য সাজে সজ্জিত হয়ে উৎসবমুখর পরিবেশে ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে শ্লোগানে ক্যাম্পাস মূখরিত করে তোলে।



