বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‍্যালি ও আলোচনা সভা

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার জেলার  লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ২০২৬) সকালে লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ, স্যার, সহকারী কমিশনার ভূমি মো. রেজওয়ানুল হক, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.রুহুল আমিন, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস, সিপিপি সদস্য, শিক্ষক এবং ছাত্র  ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি বের করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লালমোহনের স্টেশন ইনচার্জ খোরশেদ আলম। এছাড়া উপস্থিত ছিলেন সিপিপি লালমোহনের ৪ নম্বর ইউনিটের ইউনিট লিডার আব্দুর রাজ্জাক হাওলাদার এবং ১ নম্বর ইউনিটের টিম লিডার জসিম উদ্দিন বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে জীবন ও সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঈদগড়রের রুস্তম মেম্বার অপহৃত ৩০ লক্ষটাকা মুক্তিপণ দাবি প্রশাসনের হস্তক্ষেপ চাই এলাকাবাসী

কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও–ঈদগড় সড়কের পানেরছড়া এলাকা থেকে জনপ্রিয় মেম্বার

‎কুমারখালী সরকারি কলেজের ক্রীড়া সাফল্য: জেলা পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন, ব্যক্তিগত ইভেন্টেও শীর্ষে

‎জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর জেলা পর্যায়ে