কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

কুড়িগ্রামে সময়মতো সার না পাওয়া ও বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। ডিলারের টালবাহানায় ক্ষোভ আরও বেড়ে গেলে গোডাউনে ভাঙচুর শুরু করেন স্থানীয় কৃষকেরা। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (০৬ সেপ্টেম্বর) জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে সার কিনতে এসে বিপাকে পড়েন স্থানীয় কৃষকেরা। অভিযোগ, প্রয়োজনের সময় ডিলারের কাছ থেকে সার না পেয়ে দিনের পর দিন ঘুরতে হয়েছে তাদের।
এ ছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং সার দেওয়ার ক্ষেত্রে নানা টালবাহানার অভিযোগও করেন কৃষকেরা। এসব নিয়ে ডিলারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা ডিলারের সার গোডাউনের বেড়া ভাঙচুর শুরু করেন। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৬১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

মঙ্গলবার  ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ