১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নেত্রকোনার মদন থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবাসহ মোঃ শাহগীর মিয়া (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (সোমবার)  বিকালে মদন বাজারে অবস্থানকালে এসআই (নিঃ) মোঃ রাশেদ হাসান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, মদন সদর ইউনিয়নের মদন দক্ষিণপাড়া গ্রামে রইচ উদ্দিন মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
বিষয়টি মদন থানার অফিসার ইনচার্জকে অবগত করে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এএসআই মোঃ মমিনুল ইসলাম ও এএসআই মোঃ শাহিনুর ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল ৫টায় উল্লিখিত স্থানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ শাহগীর মিয়া (৩৩)। সে মদন সদর ইউনিয়নের মদন দক্ষিণপাড়া গ্রামের মোঃ রইচ উদ্দিন মেম্বারের ছেলে বলে জানা যায়।
মদন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন করিম জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন