সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সীমান্তে পুশ ইন বন্ধে বিজিবি’র কঠোর অবস্থান

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় সীমান্তে পুশ ইন বন্ধে বিজিবির কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। এছাড়া জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসনে বাস থামার স্থান চিহিৃতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান জোরদারকরণ, সরকারি খাস জমি উদ্ধার, অনলাইন জুয়া ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা বন্ধে পুলিশী ব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
রোববার(১৪ জুন) সকালে সাতক্ষীর জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সভায় সভাপতিত্ব করেন।
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান,সিভিল সার্জন আব্দুস সালাম,জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান,জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল,প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন