- শনিবার ( ১৩ জুন ) দুপুর সাড়ে ১২ সাতক্ষীরার শহরেরর বুক চিরে বয়ে যাওয়া প্রাণসায়েরের খালের দুই পাশে জুড়ে বৃক্ষরোপণ করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতিয়ার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসাবে এবছর এক কোটি বৃক্ষরোপণ করা হবে। শুধু বৃক্ষ রোপনই নয়, এই বৃক্ষরোপনকে সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা জেলায় প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়ন করা হবে। তিনি বেশ কয়েকটি প্রজাতির বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।



