শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার একজন ভাল মানুষ তার বিরুদ্ধে মিথ্যা অপবাদে অপসারন করায় এ উপজেলার মানুষ খুবই মর্মাহত,বিভিন্ন সোসাল মিডিয়ায় তাকে নিয়ে আবেগঘন ফেসবুক পোষ্ট শেয়ার হচ্ছে,উল্লেখ্য
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য এবং আদালত ও বিচারক সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ব্যবস্থা নিয়ে তা লিখিতভাবে আদালতকে জানাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠকের ফেসবুক পোষ্ট
বরাবর,
জেলা প্রশাসক, সিরাজগঞ্জ।
(অথবা: সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা।)
বিষয়: শাহজাদপুর উপজেলার ইউএনও জনাব সাবরিনা শারমিন-এর বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্র প্রতিরোধ ও উনার মেয়াদে উন্নয়নমূলক কাজ সচল রাখার আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমরা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাধারণ ও সচেতন নাগরিকবৃন্দ। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, শাহজাদপুর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাবরিনা শারমিন অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি প্রতিরোধ এবং শিক্ষার মান উন্নয়নে উনার প্রশংসনীয় ভূমিকা ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যাপক আস্থা তৈরি করেছে।
শাহজাদপুরের সুষম ও পরিকল্পিত উন্নয়নের স্বার্থে উনার মতো দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা অত্যন্ত জরুরি। অতএব: জনাব সাবরিনা শারমিন মহোদয় যেন নির্বিঘ্নে উনার অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সে ব্যাপারে আপনার সদয় দৃষ্টি ও হস্তক্ষেপর প্রার্থনা করছি।
বিনীত,
শাহজাদপুর উপজেলার সচেতন নাগরিকবৃন্দ

