ভোলা জেলার লালমোহন থানাধীন ২নং কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকায় বাজার দখল দোকান দখল জমিনের ভিটা দখল এগুলা নিয়ে আলোচনা সমালোচনা চলছে একদল। মাননীয় মন্ত্রী মেজর (অব,) হাফিজের নাম ভাঙ্গিয়ে এ ধরনের অপকর্ম রীতিমতো করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, মেজর (অব,) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব একজন সৎ লোক তার সততা দেশ এগিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য হলো ও সত্য মাননীয় মন্ত্রী মহোদয়, ফরাজী বাজার যে ধরনের ঘটনা ঘটেছে একের পর এক ঘটনা ঘটতেছে, সাধারণ মানুষের প্রশ্ন, যার যার জায়গা জমিন, সকল ডকুমেন্ট তথ্য, সঠিকভাবে দেখিয়া যার জমিন এবং ভিটা তাকে বুঝিয়ে দেন। মাননীয় মন্ত্রী আপনি একটা কথা বলেছেন আপনারা আমার দিকে তাকিয়ে আমাকে ভোট দিবেন। আমার কর্মীদের দিকে তাকিয়ে নয়। সেই ক্ষেত্রে সাধারণ নিরিহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় । আপনি লালমোহন – তজুমদ্দিনে ভালোভাবে নজরদারি করেন কোন প্রকার সহিংসতা সাধারণ মানুষ চায় না। আগামী দিনে আপনার সততা ও দূরদোষিতা এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের উপরোস্ত কর্মতা দিয়ে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক।




