পাবনার ভাঙ্গুড়ায় রোডে গ্যামার ডাটায় মোটরসাইকেল আরোহী আহত পিছনে থাকা তার মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে স্ত্রী খাদিজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত। শনিবার বিকেলে উপজেলার নৌবাড়িয়া-বেতুয়ান সড়কের দিলপাশার ইউনিয়নের পুঁইবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব বংকিরাট গ্রামের বাসিন্দা আবুতালেবের স্ত্রী। ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে স্ত্রী খাদিজাকে নিয়ে ভাঙ্গুড়া বাজারের দিকে যাচ্ছিলেন তার স্বামী আবুতালেব,পথিমধ্যে উপজেলার পুঁইবিল বাজারে একটি মিনি ট্রাককে সাইড দিতে গেলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা স্ত্রী খাদিজা ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। জানা যায়,রোডে গ্যামার ডাটা থাকায় ব্রেক করলে পিচল খেয়ে ট্রাকের চাকার নিচে চলে যায়। এই গ্যামার ডাটা মোটরসাইকেল আরোহীদের মরণ ফাঁদে পরিণত হয়েছে।
ওসি সাকিউল আযম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে । তবে চালক পালিয়ে গেছেন।




