ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সন্দেহজনক অভিযান চালিয়ে নাম্বার বিহীন একটি সিএনজি থেকে ২০ লিটার চোলাই মদ সহ একজনকে গ্রেফতার করেছেন পুলিশ। চোলাই মদ হলো দেশীয় পদ্ধতিতে সাধারণত লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে তৈরিকরা এক ধরনের দেশি মদ। এটি মূলত ভাত, গুড়, বা ফলের রস পচিয়ে তৈরি করা হয়। অধিকাংশ ক্ষেত্রে অস্বাস্থ্যকর ও অপরিশোদিত পরিবেশে তৈরি হওয়ায় এটি মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ। যা কোন এক সময় লিভার ও পাকস্থলী ক্যান্সারের বড় কারণ হয়ে দাঁড়ায়। পুলিশ জানাই প্রথমে সিএনজিটাকে আমাদের সন্দেহ হয়, পরে সেই সন্দেহের সূত্র ধরে আমরা সিএনজি তল্লাশি করে ২০ লিটার চোলাই মদ সহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।



