শুক্রবার,২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্র

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীর তীর ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  এর এক নেতাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট কাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্ব পাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে তিতাস নদীর তীরবর্তী জমি ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় আজিজুর রহমান লিটন উপস্থিত না থাকায় তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত হন। পরে তার কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, নদী দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন