সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবু’র সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন’কে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে দেখতে চাই বিএনপি’র তৃণমূল কর্মী’রা।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লক্ষ্মীপুরের (কমলনগর ও রামগতি) উপজেলা’র বিএনপি’র বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। তার স্বামী মরহুম শফিউল বারী বাবু লক্ষ্মীপুরের কমলনগর(রামগতির) কৃতি সন্তান। বীথিকা বিনতে হোসাইন লক্ষ্মীপুর জেলা’র সদর উপজেলা’র দালাল বাজার ইউনিয়নের বাসিন্দা।
শফিউল বারী বাবু ছিলেন ফ্যাসিবাদী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর রাজপথে’র সাহসী সৈনিক। “আমার নেত্রী আমার মা বন্দী হতে পারে না” স্লোগানটি দিয়ে সারাবিশ্বে আলোচিত হয়েছেন তিনি।
ওই স্লোগানের প্রবক্তা তিনি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে আনার জন্য রাজপথে আমৃত্যু সংগ্রাম করেছিলেন।
জীবনে’র বেশিরভাগ সময় থাকতে হয়েছে আত্মগোপনে অথবা কারাগারে। সহ্য করতে হয়েছে পুলিশি নির্যাতন, রিমান্ডে এবং (বাবু) ছিলেন দলের নিবেদিত প্রাণ।
বাবু’র সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে বেড়ে ওঠা একজন সাহসী নেত্রী। যিনি প্রতিষ্ঠিত করেছেন মানবিক সংগঠন “অর্পণ আলোক সংঘ”। বিএনপি’র নারী নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করা, শফিউল বারী বাবু’র রেখে যাওয়া কর্মী সমর্থকদে’র জেল জুলুম নির্যাতনের শিকার এবং দেশজুড় বিএনপি’র নির্যাতিত কর্মীদের পাশে অর্পণ আলোক সংঘ নামক সংগঠন এর মাধ্যমে সবার পাশে অর্থনৈতিক ও মানসিক সাপোর্ট দিয়েও আগলে রেখেছেন আপদে-বিপদে, এবং ২৪ শে ছাত্রগন অভ্যুত্থান, জুলাই যুদ্ধা’রা আহত হয়েছেন, মৃত ব্যক্তি’র পরিবারের অর্থনৈতিক সাপোর্ট দিয়ে পাশে দাঁড়িয়েছেন এই “অর্পণ আলোক সংঘ” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীথিকা বিনতে হোসাইন।
লক্ষ্মীপুরের সর্বস্তরের জনগণ এবং তার সমর্থিত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চেয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন। শফিউল বারী বাবু’র জীবদ্দশায় স্বপ্ন দেখতেন লক্ষ্মীপুর-০৪ (রামগতি ও কমলনগর) আসনে’র উপকূলীয় জনপদের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করবেন।
অবহেলিত এই জনগোষ্ঠীর প্রত্যাশা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে বীথিকা বিনতে হোসাইন’কে দল থেকে মূল্যায়ন করলে এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।
সেই সাথে এ জনপদের মানুষকে নিয়ে মরহুম শফিউল বারী বাবু’র স্বপ্ন পূরণ হবে।
বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মানবিক নারী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করবেন- এমনটাই আশা এ জনপদের মানুষে’র।




