মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবির পৃথক অভিযানে ৩ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ঘুমধুম এবং বাইশফাঁড়ী বিওপির টহলদল কর্তৃক২টি অভিয়ান পরিচালনা করা হয় বলে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে ঘুমধুম বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার-৩১ হতে আনুমানিক ১.১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করে। সে উখিয়ার বালুখালীর ৯ নং ক্যাম্পের এইচ ওয়ান ব্লকের আবু সিদ্দিকের পুত্র।

অন্যদিকে

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে বাইশফাঁড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৩৬ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

আটককৃতকে ইয়াবাসহ মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,