বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুখলেছুর রহমান হীরা। নেত্রকোনা  বারহাট্টা  উপজেলা তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে সরকারি উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে বারহাট্টা উপজেলা  এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা জানান, এই কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২৮ এপ্রিল দুপুর ২টায় বারহাট্টা মিনি স্টেডিয়াম   মাঠে  ক্রিকেট, কাবাডি ও ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। অবশিষ্ট খেলাগুলো ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে বারহাট্টা উপজেলা  লুকিয়ে থাকা প্রতিভাবান ক্রীড়াবিদদের চিহ্নিত করে যথাযথ প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম,বারহাট্টা  থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান,উপজেলার সিনিয়র   মৎস্য কর্মকর্তা  মোঃ কামরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাআলালউদ্দিন,  উপজেলা  সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার ঘোষ, উপজেলা ভারপ্রাপ্ত  প্রাথমিক  শিক্ষা অফিসার জিয়াউল হক,বারহাট্টা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন,  বারহাট্টা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক  মুখলেছুর রহমান হীরা,  বারহাট্টা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সায়মুন আরেফিন অঙ্গন, বারহাট্টা উপজেলা জাসাস এর সদস্য সচিব অলি উল্লাহ রায়হান, বারহাট্টা উপজেলা জাসাস এর সদস্য আব্দুল্লাহ৷বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন