বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়পাঙ্গাসী ইউনিয়ন স্হানীয় নির্বাচনে এগিয়ে এম আশরাফুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন  আশরাফুল আলম  (এম এ)
তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সকলের কাছেই একজন সুপরিচিত সৎ আদর্শিক ব্যাক্তি হিসাবে পরিচিত,তা ছাড়া তিনি পেশায় একজন ব্যবসায়ী।
আশরাফুল আলম  (এম এ)বলেন জনগনের দোয়া ও ভালবাসা সমর্থন নিয়ে আগামী দিনে বড়পাঙ্গাসী ইউনিয়নের সার্বিক উন্নয়নমুলক কাজ করতে চান তিনি।তা ছাড়া ও তার বাবা   ছিলেন একজন প্রধান শিক্ষক এবং তার হাত ধরেই বড়পাঙ্গাসী ইউনিয়নে সে সময় ব্যাপক উন্নয়ন হয়।আশরাফুল আলম  বলেন তিনি নির্বাচিত হতে পারলে তার ইউনিয়নে সন্তাস,মাদক চাদাবাজ মুক্ত একটি আদর্শিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবে,তিনি নিজেও একজন ব্যবসায়ী তাই তিনি তার ইউনিয়নে আইনের সু শাসন প্রতিষ্ঠা,ব্যবসা বানিজ্যর সু রক্ষা, স্কুল, কলেজ, মাদ্রাসা তথা শিক্ষার উপর গুরত্ব দিবেন।ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তিনি সমান ভাবে উন্নয়নমুলক কাজ করবেন।
আশরাফুল আলম  আরো জানান,সমাজে ন্যায় ও সত্যে ভাত্ববোধ বজায় রেখে সকল শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর আধুনিক বড়পাঙ্গাসী ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।ধনী গরীব নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
স্হানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়,নির্বাচনকে কেন্দ্র করে বড়পাঙ্গাসী ইউনিয়নে ব্যাপক আলোচনা শুরু হয়েছে,সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুন স্বচ্ছ ক্লিন ইমেজের ব্যাক্তিত্বের অধিকারী একজন সমাজ সেবক হিসাবে আশরাফুল আলমের নাম আলোচনায় রয়েছে।আসন্ন নির্বাচন ঘিরে ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
আশরাফুল  আলম  বলেন তিনি জনগনের সমর্থন পেলে একটি স্বচ্ছ জনবান্ধব উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

test123123

test123123

test123123

test123123