মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে মাছ শিকারি ফিশিং ট্রলারের ধাক্কায় আরেক ট্রলার ডুবে এক জেলে নিহত

 

এ ঘটনায় ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।

কুতুবিদয়ার অদুরে বঙ্গোপসাগরে এঘটনা ঘটে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিহত জেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। নিহত জেলের নাম আক্তার আলম বাদশা (৫৫)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলের নাম জিয়াবুল মোহাম্মদ হোসেন।

স্থানীয় সূত্র ও ট্রলার মালিকের বরাতে জানা গেছে, কুতুবদিয়ার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিনের মালিকানাধীন ট্রলার এফবি নুরুন নাহার-১ নিয়ে গত শুক্রবার ১৫ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। রবিবার দুপুরের আগে জেলেরা জাল উঠানোর সময় দ্রুতগতিতে আসা এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলার নুরুন নাহার-১ কে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায় এবং জেলেরা সাগরে ছিটকে পড়েন। এ সময় আক্তার আলম মারা যায়।অপর জেলে জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ হন। বাকি ১৩ জন জেলেকে আশপাশের অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়।

নিহত ও উদ্ধার হওয়া জেলেরা সোমবার সকাল ৯টার দিকে উপকূলে পৌঁছান। পরে তাঁদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসা দেয়া হচ্ছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, সাগরে ফিশিং ট্রলারের ধাক্কায় ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।০৮/০২/২৬ইং

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,