বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখ উদযাপন নিয়ে ঈদগাঁও উপজেলা প্রশাসনের প্রতি স্থানীয় সংবাদকর্মীদের ক্ষোভ

 ঈদগাঁও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মীদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখকে ঘিরে ঈদগাঁওর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন করে। তবে এসব আয়োজনের অনেকগুলোতেই স্থানীয় সংবাদকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা জানান, দীর্ঘদিন ধরে তারা এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরে আসছেন।

অথচ গুরুত্বপূর্ণ এমন একটি জাতীয় উৎসবে তাদের উপেক্ষা করা হয়েছে, যা দুঃখজনক।

একাধিক সংবাদকর্মী বলেন, “আমরা সব সময় এলাকার ইতিবাচক দিকগুলো তুলে ধরতে কাজ করি। কিন্তু আয়োজকরা যদি আমাদেরই অবহেলা করেন, তাহলে তা দুঃখজনক ও হতাশার বিষয়।”

এ বিষয়ে সংশ্লিষ্ট আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে অনেকেই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে কেউ কেউ বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন।

সংবাদকর্মীরা ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ আয়োজনে গণমাধ্যমকর্মীদের যথাযথভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান, যাতে করে উৎসবের খবরগুলো আরও বিস্তৃতভাবে জনগণের কাছে পৌঁছাতে পারে।

অন্যতায় উপজেলা প্রশাসনের সব ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন