সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের বোদায় গাঁজাসহ এক ব্যক্তি আটক

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের  ভেলাপুকুর গ্রামের নবকুমারের পুত্র ক্ষিতীশ চন্দ্র বর্মন কে এক কেজি গাঁজাসহ আটক করে বোদা থানা পুলিশ।

আজ শনিবার অফিসার ইনচার্জ সোহেল রানার নেতৃত্বে এস আই তহিদুল ইসলাম সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্ষিতীশকে ভেলাপুকুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে গাজা হাতেনাতে আটক করে।

বোদা থানার অফিসার ইনচার্জ জনাব সোহেল রানা জানান, পুলিশের এটি নিয়মিত অভিযান, বোদা উপজেলাকে মাদক মুক্ত না করা পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন