মঙ্গলবার,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষ আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না; তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম

রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট হাইস্কুল মাঠে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, “যারা অতীতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে এখন বিপুল সংখ্যক ঋণ খেলাপি প্রার্থী দিয়েছে, তারা কিভাবে দুর্নীতি বন্ধ করবে?” তিনি আরো বলেন, “এটি তাদের রাজনৈতিক ভাষণের অতিরিক্ত কিছু নয়।” দেশবাসী আর দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। জনগণ দীর্ঘ ৫৪ বছর ধরে তাদের ন্যায্য অধিকার হারিয়েছে এবং এখন সেই অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে।
এটিএম আজহারুল ইসলাম আশা প্রকাশ করেন, এই বিপুল জনসমাগম এবং সমর্থন দেখে এবার “দাঁড়িপাল্লা মার্কায়” জনগণ তাদের মূল্যবান ভোট প্রদান করবে। তিনি উল্লেখ করেন, নির্বাচনে জনগণের ঐক্য ও অঙ্গীকার একটি বড় পরিবর্তনের সূচনা হবে।
নির্বাচনী আচরণবিধি মেনে রাত ৭:৩০ মিনিটে বক্তব্য শুরু করে ৭:৫৫ মিনিটে তিনি জনসভা সমাপ্ত ঘোষণা করেন এবং সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণের প্রথম প্রত্যাশা থাকে ভালো আচরণ: তারাগঞ্জে নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন,